admin

প্রকাশিত: 5:26 PM, January 25, 2026

চাঁদাবাজি মুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাওলানা হাবিবুর রহমান

চাঁদাবাজি মুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত ব্যবসাবান্ধব অঞ্চল। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। সিলেটের জন্য সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।

তিনি বলেন, বর্তমানে ইনকাম ট্যাক্স ৩০ পার্সেন্ট দিতে হয়। এটা অনেক বেশি, যেটাকে আমরা ১৯ পার্সেন্টে নিয়ে আসবো। এখন ভ্যাট ১৫ পার্সেন্ট দেন আমরা ১০ পার্সেন্টে নিয়ে আসবো। আগামী নির্বাচনে জামায়াত জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে পারেন। আর জামায়াত যদি সরকার গঠন করতে পারে তাহলে বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, মানবিক, কল্যাণময় ও সম্প্রীতির বাংলাদেশ উপহার দিবো। জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসায়ী ও জনগণের জন্য উপযোগী একটি বাংলাদেশ উপহার দিবে ইনশাআল্লাহ।

তিনি গতকাল শনিবার বাদ আছর নগরীর খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় বিসিক শিল্প মালিক পরিষদের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় তিনি শিল্পকারখানায় স্থিতিশীলতা রক্ষায় সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

ব্যবসায়ী দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফা কামাল সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নূরুল ইসলাম বাবুল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী আলীমুল এহসান চৌধুরী, নূরে আলম, মো. গোলাম কিবরিয়া, মো. সুমন, রাশেদুল ইসলাম ও জসিম উদ্দীন খন্দকার প্রমুখ।

এর আগে শনিবার দুপুরে নগরীর ক্বিন ব্রিজের মুখ থেকে ঝালোপাড়া এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ছবির ক্যাপশন- খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার