admin

প্রকাশিত: 6:39 AM, October 28, 2026

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে।

চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও পুলিশি হয়রানির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইসলাম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ইসলাম ট্রেডার্স। চুক্তি অনুযায়ী কাজ শুরু হলে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ঠিকাদার শফিকুল ইসলামকে ডেকে নিয়ে কাজটির স্বত্ব তাঁর অনুসারীদের কাছে হস্তান্তর করতে চাপ দেন। এতে রাজী না হওয়ায় শফিকুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এলাকায় কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

ঠিকাদার শফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর সংযোগ সড়কের কাজ শেষে মূল সেতুর কাজ শুরু করার সময় সংসদ সদস্য নিজে গিয়ে দুই দফায় কাজ বন্ধ করে দেন। সে সময় বন বিভাগের অনুমতিক্রমে কর্মকর্তা ও শ্রমিকদের উপস্থিতিতে গাছ কাটার কাজ চলছিল। সাইটে উপস্থিত প্রতিষ্ঠানের প্রকৌশলী ও ব্যবস্থাপককে গালিগালাজ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং ঠিকাদারকে সংসদ সদস্যের সাথে দেখা করতে বলা হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও যুবদল নেতাদের মাধ্যমে ঠিকাদারকে আপস-মীমাংসার জন্য চাপ দেওয়া হয়। এই পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঠিকাদারি কাজ নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান শফিকুল ইসলাম। আবেদনে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, তাঁর অনুসারী ও সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে উন্নয়নকাজে বাধা, চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ আনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়েরের খবর পেয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল তাঁর অনুসারীদের নিয়ে বিশ্বম্ভরপুরের মুক্তিরখলা-১ সেতু নির্মাণস্থলে যান বলে অভিযোগ করা হয়। এ সময় সংসদ সদস্যের উপস্থিতিতে তাঁর সঙ্গে থাকা লোকজন সাইটে হামলা চালিয়ে ইসলাম ট্রেডার্সের প্রকৌশলী, ম্যানেজার, রোলারচালক ও পে-লোডারচালককে মারধর করেন। আহত কর্মচারীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্তমানে সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ঠিকাদার শফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে রাজনৈতিক ও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় বা স্থানÑকোনোটির সকাথেই তাঁর দূরতম সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক কোনো পদ-পদবি না থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে এই মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া এর আগে জামালগঞ্জ থানায় মাছ চুরির অভিযোগে করা অপর একটি মামলাতেও তাঁকে জড়ানো হয়েছিল, যেখান থেকে পরবর্তীতে তদন্ত শেষে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও উল্লেখ করেন, গত ২১ অক্টোবর রাতে সুনামগঞ্জ সদর থানার পুলিশের একটি দল সিলেট নগরের সুবিদবাজার এলাকার তাঁর বাসায় অভিযান চালায় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও মামলার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। স্থানীয়ভাবে থানা-পুলিশে অভিযোগ করলে পুনরায় হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে চাঁদা দাবি, কাজ বন্ধ ও মঙ্গলবারের হামলার ঘটনার বিষয়ে তাঁর বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। অভিযোগের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক