admin
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে চেঙ্গেরখাল নদীর ভাঙনে বিলীনের পথে সালুটিকর-গাংকিনারী সড়কের একাংশ। গতকাল রবিবার দুপুরের দিকে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বৌলাবিল সংলগ্ন ‘ঢালা’ নামক স্থানে আকস্মিক ভাঙন দেখা দেয়। এতে প্রায় ৫০০ ফুট সড়ক ২০ ফুট গভীর গর্ত হয়ে নদীগর্ভে তলিয়ে গেছে।
সড়ক ধসের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাঁধন কান্তি সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ৫নং ওয়ার্ড সদস্য মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, “মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা দ্রুত নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি। সড়কের যোগাযোগ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, “অনাকাঙ্ক্ষিতভাবে সড়কের বিশাল অংশ নদীগর্ভে চলে যাওয়ায় স্থানীয়দের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আমি ভাঙনস্থল থেকেই সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে বিস্তারিত আলোচনা করেছি। মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
বর্তমানে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা