admin

প্রকাশিত: 8:16 AM, July 19, 2026

ছাত্রলীগের কার্যক্রম ঠেকাতে এসএমপি কার্যালয়ে ছাত্রদলের অবস্থান

ছাত্রলীগের কার্যক্রম ঠেকাতে এসএমপি কার্যালয়ে ছাত্রদলের অবস্থান

স্টাফ রিপোর্টার:

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে এসএমপি কমিশনার কার্যালয়ের প্রধান ফটকের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের সক্রিয়তা দেখা যাচ্ছে বলে দাবি করেন তারা।

ছাত্রদলের নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের উদাসীনতা ও পরোক্ষ সহায়তার কারণেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। তারা বলেন, বিগত সরকারের আমলে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

কর্মসূচি থেকে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে বৈঠক করে।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে। এসময় তাদের নেতাকর্মীরা কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।


সর্বশেষ সংবাদ

মোগলাবাজারে সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা

মোগলাবাজারে সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর, মিয়ানমার সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জোর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর, মিয়ানমার সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জোর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,