admin

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহে রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গতকাল রবিবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে তাদের অব্যাহত সাফল্য কামনা করেন।

সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহুল লষ্করের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।

বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, জেলা যুবদলের সহ সভাপতি মোঃ শাহীন আহমদ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার আলম, জকিগঞ্জ সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রাজু, জকিগঞ্জ একতা ফোরামের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চুনু, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, মহানগর স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জেলা কম্বাইড রাইটার্স কম্যিউনিটির সাধারণ সম্পাদক ডাঃ মুস্তাফা আহমদ আজাদ, সচেতন জকিগঞ্জ পরিষদের আহ্বায়ক মাজহারুল ইসলাম জয়নাল, হৃদয় জকিগঞ্জ সিলেটের ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউল হক জালালাবাদী।

অনুষ্ঠানে সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে হৃদয় জকিগঞ্জ সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জকিগঞ্জের সুধীসমাজ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২