admin

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : 
সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাল পুনঃখনন ও ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে খাল ভরাট, দখল ও নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বাড়ছে। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পানি প্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে কৃষি সেচ ও মৎস্যসম্পদ উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় বিশেষভাবে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তালগাছ বজ্রপাত নিরসনে কার্যকর ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এ কারণে রাস্তার পাশে, খোলা মাঠে ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তালগাছ রোপণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি নারিকেলগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সরকারের এ কার্যক্রমকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করে আন্তরিকভাবে স্বাগত জানান।
সভায় দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন কমিটি গঠন, সম্ভাব্য খালগুলোর তালিকা প্রস্তুত এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সভায় নোট করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

আরিফের হস্তক্ষেপে পরিবহণ ধর্মঘট স্থগিত

আরিফের হস্তক্ষেপে পরিবহণ ধর্মঘট স্থগিত

নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের প্রেক্ষিতে

পরকীয়া, তালাক ও বসতভিটা বিরোধে উত্তাল গোয়াইনঘাট, জারি ১৪৪ ধারা

পরকীয়া, তালাক ও বসতভিটা বিরোধে উত্তাল গোয়াইনঘাট, জারি ১৪৪ ধারা

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল এলাকায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে

সাবেক এপিপি ও ছাত্রনেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন আর নেই

সাবেক এপিপি ও ছাত্রনেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন আর নেই

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রসংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং সিলেট জেলা বারের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসেন আর

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে বের

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবরার ইলিয়াস

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আবরার ইলিয়াস

ওসমানীনগরে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির

ঈদের ছুটি শেষে আজ খুলছে সিলেটের স্কুল-কলেজ

ঈদের ছুটি শেষে আজ খুলছে সিলেটের স্কুল-কলেজ

সিলেটের সংবাদ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে খুলছে সিলেটসহ সারা দেশের সব

তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন ড. খলিলুর রহমানের ও হুমায়ুন কবির

তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন ড. খলিলুর রহমানের ও হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: তিন দিনের সরকারি সফরে আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাক বিভাগের ‘উপহার’

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাক বিভাগের ‘উপহার’

স্টাফ রিপোর্টার: মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সম্মানিত শ্বশুর। সিলেটের এক কিংবদন্তি। মেয়ে ডা.