admin
প্রকাশিত: 3:25 PM, April 3, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় হাম রোগের আশঙ্কায় ছয়জনকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আক্রান্তরা মূলত শিশু। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, আজ থেকেই হাসপাতালে আগত সন্দেহজনক হাম রোগীদের জন্য অল্প কয়েকটি বেড ব্যবহার করে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, হাম একটি মারাত্মক ছোঁয়াচে রোগ, তাই আক্রান্তদের নিরাপদে আলাদা রাখা অত্যন্ত জরুরি।
ডা. আব্দুল আহাদ আরও জানান, আগামী রোববার থেকে দেশের সব জেলায় ছয় মাস থেকে দশ বছর বয়সী ঝুঁকিপূর্ণ শিশুদের হামের টিকা দেওয়া শুরু হবে। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেছেন, শিশুরা যেন সময়মতো টিকা গ্রহণ করে এবং সংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি হাম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের নিয়মিত টিকা নেওয়া, অসুস্থ ব্যক্তিকে আলাদা রাখা, হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং জ্বর, কাশি বা ফুসকুড়ির লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায়, তাই অভিভাবকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই