admin

প্রকাশিত: 8:07 AM, July 28, 2026

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।

বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একাধিক মূল্যবান গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, অপরাধ ঢাকতে গাছ কাটার পর কাটা গোড়ার অংশ কাদা দিয়ে ঢেকে আলামত গোপনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক, সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অলিখিত যোগসাজশে স্থানীয় মনজুর মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের মূল্যবান গাছগুলো কেটে ফেলা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর, তাদের এমন উদাসীন ও রহস্যজনক ভূমিকায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গাছগুলো কাটার পর অত্যন্ত পরিকল্পিতভাবে সেগুলোর গোড়া কাদা দিয়ে লেপে দেওয়া হয়, যাতে সহজে কারো নজরে না আসে।

তাদের মতে, বিদ্যালয়ের এসব গাছ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করত না, বরং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজেও বড় সম্পদ ছিল। কোনো ধরনের সরকারি নিয়ম-নীতি বা অনুমোদন তোয়াক্কা না করে এভাবে সরকারি গাছ কেটে ফেলা অত্যন্ত উদ্বেগের বিষয়। বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ বসির উজ্জামান বলেন, “কে বা কারা গাছগুলো কেটেছে তা আমি জানি না, তবে গাছ কাটার ঘটনা ঘটেছে।

এদিকে গাছ কাটার তিন দিন পার হয়ে গেলেও শিক্ষা বিভাগ, উপজেলা প্রশাসন কিংবা বন বিভাগের পক্ষ থেকে কোনো দৃশ্যমান তদন্ত বা আইনি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।

এতে ঘটনাটি ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সচেতন মহল অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করা এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হুসেন ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়