admin

প্রকাশিত: 7:30 AM, July 28, 2026

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান চললেও চোরাচালান পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তরিকুল ইসলামকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চোরাচালান সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। নতুন কৌশলে বৈধ পরিবহন প্রতিষ্ঠানের আড়ালে সীমান্ত থেকে বিভিন্ন চোরাই পণ্য দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, তরিকুলের মালিকানাধীন পিকআপসহ বিভিন্ন পরিবহন ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কসমেটিকস, চিনি, জিরা, ফুচকা, মাদকসহ নানা ধরনের চোরাই পণ্য সংগ্রহ করা হয়। পরে সেগুলো বৈধ মালামালের সঙ্গে মিশিয়ে বা নিচে লুকিয়ে পরিবহন করা হয় বলে অভিযোগ। এ কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চোরাই পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জাফলং, পায়রাখৈল, লালাখাল রাবার বাগান, গোয়াবাড়ি ও হরিপুর সীমান্ত দীর্ঘদিন ধরে এই চক্রের সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্ত পেরিয়ে বিশেষ কৌশলে ভারী চিনির বস্তাসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে পরে পরিবহনযোগে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। সিন্ডিকেটের সদস্যরা পালাক্রমে পাহারা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সিন্ডিকেটে ১০ থেকে ১৫ জনের একটি সক্রিয় দল রয়েছে। তাদের দায়িত্ব ভাগ করা—কেউ সীমান্ত থেকে পণ্য আনে, কেউ গুদামজাত করে, আবার কেউ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠায়। কেউ ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। এর আগে শাহপরাণ (রহ.) থানার খাদিমনগর পরগনা বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে তরিকুলের সহযোগী হিসেবে পরিচিত মাসুম আহমদ ও নুরুল আমিনকে ১৩২ বস্তা ভারতীয় চিনিসহ আটক করা হয়। এ সময় একটি মালবাহী ট্রাকও জব্দ করা হয়। তবে অভিযানের সময় তরিকুল পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপরও তাকে আইনের আওতায় আনা সম্ভব না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, একটি স্বনামধন্য পরিবহন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যদি চোরাচালান পরিচালিত হয়ে থাকে, তবে সেটি শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, বৈধ পরিবহন ও ব্যবসা খাতের জন্যও বড় ধরনের হুমকি। তারা সংশ্লিষ্ট পরিবহন কার্যক্রম, আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং সীমান্ত সংযোগের বিষয়ে বিস্তারিত গোয়েন্দা তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে তরিকুলের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত তরিকুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, সীমান্তে চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে শুধু মাঠপর্যায়ের অভিযান নয়, বরং মূল হোতাদের আইনের আওতায় এনে তাদের অর্থের উৎস, পরিবহন নেটওয়ার্ক এবং সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়