admin
প্রকাশিত: 5:54 PM, April 5, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়ন প্রকল্প, বিশেষ করে দুর্যোগ মোকাবিলা ও গ্রামীণ অবকাঠামো সংস্কার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এলাকার জনগণের বিভিন্ন দুঃখ-দুর্দশার চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং এই দুই উপজেলার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ত্রাণ মন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও এদিন সংসদ সদস্য মুফতি আবুল হাসান নির্বাচনী এলাকার স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে পানি সম্পদ মন্ত্রণালয়সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে জকিগঞ্জ-কানাইঘাটের প্রধান সমস্যাগুলোর দ্রুত সমাধান ও চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।