admin

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

জকিগঞ্জ কাস্টমস ঘাট আধুনিক সীমান্ত কমপ্লেক্স হবে: এমপি আবুল হাসান

জকিগঞ্জ কাস্টমস ঘাট আধুনিক সীমান্ত কমপ্লেক্স হবে: এমপি আবুল হাসান

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ কাস্টমস ঘাটকে আধুনিক, দৃষ্টিনন্দন ও জনবান্ধব সীমান্ত কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। পরিকল্পনার আওতায় আধুনিক নৌঘাট নির্মাণ, কাস্টমস ও ইমিগ্রেশন অবকাঠামোর উন্নয়ন, সরকারি জায়গায় পার্ক স্থাপন এবং এলাকাকে পর্যটনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শনিবার জকিগঞ্জ কাস্টমস ঘাট পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সংসদ সদস্য।

মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, এর আগে কাস্টমস ঘাট পরিদর্শনে এসে তিনি দেখেছিলেন, ঘাটের একটি অংশ নিচু হওয়ায় বর্ষাকালে পানি প্রবাহিত হতো। পরে পৌর প্রশাসনের উদ্যোগে সেই সমস্যা সমাধান হয়েছে। এখন ভারত থেকে আমদানিকৃত পণ্য ওঠানামা সহজ করতে সেখানে একটি আধুনিক সিঁড়িযুক্ত নৌঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাস্টমস এলাকার সরকারি জায়গা যথাযথভাবে ব্যবহার করে একটি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করা হবে। এতে শিশু ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কাস্টমস অফিস, ইমিগ্রেশন অফিসসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করে পুরো এলাকাকে একটি আধুনিক সীমান্ত কমপ্লেক্সে রূপ দেওয়া হবে।

সংসদ সদস্য বলেন, সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমানো এবং ভারত থেকে আমদানিকৃত পণ্য সহজে ওঠানামার সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রতিমা বিসর্জনের জন্যও আধুনিক ঘাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে ঘাট নির্মাণে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় আবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা হওয়ায় জকিগঞ্জে মানসম্মত কোনো বিনোদনকেন্দ্র নেই। কাস্টমস ঘাটসংলগ্ন সরকারি জায়গায় পার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীরাও উপকৃত হবেন। তাঁদের আশা, এতে সীমান্ত বাণিজ্যের পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান, যুব মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলা উদ্দিন তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নির্বাহী সভাপতি ও সাবেক কাউন্সিলর মস্তাক আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার