admin

প্রকাশিত: 12:18 PM, June 19, 2026

জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা

জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ডিপজল আহমেদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তার মৃত্যু হয়েছে এবং মরদেহ সীমান্তের ওপারে রয়েছে। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ডিপজলের নিখোঁজ হওয়া বা গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ ঘটনাকে কেন্দ্র করে জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজ যুবকের সন্ধানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডিপজলের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিএসএফের সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকেও বিএসএফ দাবি করেছে, সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা কিংবা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তারা কিছু জানে না।’

তিনি আরও বলেন, ‘ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএসএফও আমাদের আশ্বস্ত করেছে যে তারা নিখোঁজ যুবকের খোঁজে অনুসন্ধান অব্যাহত রাখবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের বাসিন্দা আহমদ আলীর ছেলে ডিপজল আহমেদ গত রোববার (১৪ জুন) ৪-৫ জন যুবকের সঙ্গে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

ডিপজলের সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে এলেও তিনি আর ফেরেননি। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এ অভিযোগ নাকচ করে দেয়।

ঘটনার পর বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এদিকে ডিপজলের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সকালে ভারতের শ্রীভূমি জেলার রাজারটিলা জিপির কিন্নখাল এলাকার বাসিন্দা রঞ্জিত দাস (৬০) নামে এক ভারতীয় নাগরিককে কয়েকজন যুবক সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে।

পরে মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ভারতের কাছে হস্তান্তর করা হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন বাংলাদেশি যুবক ভারতে প্রবেশের পর নিখোঁজ হয়েছেন বলে আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সীমান্ত-সংক্রান্ত বিষয় হওয়ায় বিজিবির পাশাপাশি পুলিশও সার্বক্ষণিকভাবে বিষয়টির খোঁজখবর রাখছে।’


সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির