admin
প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৬
মোঃ আল আমীন, জগন্নাথপুর:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে দেশীয় মাছ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার জগন্নাথপুর সদর বাজার ও উপজেলার বিভিন্ন হাট-বাজার, নদী ও হাওর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। অভিযান চলাকালে জগন্নাথপুর সদর বাজারে দেশীয় মাছের পোনা জব্দ করে নলজুর নদী অবমুক্ত করা হয়।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল- আমীন জানান, দেশীয় মাছ আমাদের ঐতিহ্য ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। মাছের প্রজনন মৌসুমে মা মাছ ধরা এবং অবৈধ জাল ব্যবহারের কারণে অনেক প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাই সবাইকে আইন মেনে মাছ আহরণ করা উচিত। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পোনা ও মা মাছ নিধন বন্ধে মাইকিং করার প্রস্তুতি চলছে। নদী-খাল ও জলাশয়ে অবাধে মাছের বিচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার মিশনে।
কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক হতদরিদ্র পরিবার কে সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে বাচাইকৃত কর্মীদের নিয়ে
সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টূর্ণামেন্টের ২০২৬ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও শাহ ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসংক্রান্ত তিনটি (ট্রিপল) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল