admin

প্রকাশিত: 1:26 PM, March 6, 2026

জনগণের আমানত রক্ষায় সেবক হিসেবে পাশে থাকতে চাই: এমপি এম এ মালিক

জনগণের আমানত রক্ষায় সেবক হিসেবে পাশে থাকতে চাই: এমপি এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই সরাসরি আপনাদের দ্বারে এসে খোঁজখবর নেওয়া আমার নৈতিক দায়িত্ব। জনগণের ভোট আমার কাছে একটি পবিত্র আমানত এবং এই আমানত রক্ষায় আমি আমৃত্যু কাজ করে যাব।”
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে ‘সহিহ নিয়ত ট্রাস্ট’-এর উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তিনি দেশ ও দশের সেবায় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিদেশে অবস্থানকালেও তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। এখন সরাসরি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চান।

এলাকার সার্বিক উন্নয়নে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ সহায়তা, কৃষি কার্ড ও মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে। এ ছাড়া মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

বেকারত্ব দূরীকরণে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, “দরিদ্র পরিবারের সদস্যদের দক্ষ করে তুলতে একটি বিশ্বমানের কারিগরি বা টেকনিক্যাল কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যেখানে দেশ-বিদেশের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে সরাসরি ও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে, যাতে আমাদের তরুণরা কারিগরি শিক্ষা নিয়ে স্বাবলম্বী হতে পারে।”

জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, যে কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে মানুষ সরাসরি অথবা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সংসদ অধিবেশন শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলুর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয়দের ব্যক্তিগত সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।