admin
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
রাধে মল্লিক তপন:
১৯৭১ সালের উত্তাল মার্চে বাঙালির স্বাধিকার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে সংঘটিত হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। অসহযোগ আন্দোলনে উত্তাল বাংলায় এদিনই প্রথম স্লোগান ওঠে— “জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো।”
১৯ মার্চ দুপুরে জয়দেবপুরে অবস্থানরত দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার হীন উদ্দেশ্যে পাকিস্তানি ব্রিগেডিয়ার আরবাবের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও শ্রমিকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। তারা জয়দেবপুর লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের বগি দিয়ে ব্যারিকেড তৈরি করে পাকিস্তানি সেনাদের পথ আটকে দেয়।
পাকিস্তানি বাহিনী ব্যারিকেড সরাতে গেলে বীর জনতা ও বাঙালির সৈন্যদের সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মনু মিয়া, হুরমত আলীসহ বেশ কয়েকজন শাহাদাত বরণ করেন। এই ঘটনাই ছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালির প্রথম প্রকাশ্য সশস্ত্র প্রতিরোধ।
সারা দেশে সরকারি-আধা সরকারি অফিস আদালত বন্ধ ছিল। ব্যাংকগুলোতে কেবল সীমিত সময়ের জন্য লেনদেন চলে। প্রতিটি ঘরে ঘরে উড়ছিল কালো পতাকা। স্কুল-কলেজ ও কলকারখানা বন্ধ রেখে সাধারণ মানুষ রাজপথে অবস্থান নেয়। মূলত ১৯ মার্চের জয়দেবপুর প্রতিরোধই প্রমাণ করে দেয় যে, আলোচনার মাধ্যমে নয়, বরং লড়াইয়ের মাধ্যমেই বাঙালির মুক্তি ত্বরান্বিত হবে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক