admin
প্রকাশিত: 3:02 PM, March 10, 2026
স্টাফ রিপোর্টার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্টে প্রকৃতি আড়াল ও পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে ১২টি অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের মূল্যবান জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। অভিযানে বিজিবি সংগ্রাম ক্যাম্পের সদস্য এবং গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় জেলা প্রশাসকের নামে রেকর্ডীয় খাস জমি দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করে আসছিলেন। এসব স্থাপনার কারণে পর্যটকদের যাতায়াত বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও ঢাকা পড়েছিল। সম্প্রতি ‘দৈনিক সিলেটের সংবাদ’-এ ‘জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব’ এবং ‘কুদ্দুস বাহিনীর দাপট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, “অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে জাফলংয়ের প্রকৃতি দেখা এবং পর্যটকদের চলাচল কঠিন হয়ে পড়েছিল। জাফলংকে তার আগের রূপে ফিরিয়ে আনতে এবং পর্যটকদের ভোগান্তি লাঘবে এই উচ্ছেদ চালানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দখলবাজ কুদ্দুস ও তার বাহিনী সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।” গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, পর্যটন কেন্দ্র রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এদিকে দখলমুক্ত হওয়া স্থানে পুনরায় যাতে দখলদাররা ফিরতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট