admin

প্রকাশিত: 2:29 PM, February 1, 2026

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও নবীন বরণ সম্পন্ন

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও নবীন বরণ সম্পন্ন

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (জেজিওডব্লিউএ)-এর বার্ষিক বনভোজন ও নবীন কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান। গত শুক্রবার সিলেটের খাদিমনগরস্থ রিসোর্ট ‘এক্সেলসিওর’-এ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই উৎসব পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেজিটিডিএসএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) ও জেজিওডব্লিউএ-এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ।

তিনি তাঁর বক্তব্যে কর্মকর্তাদের পেশাদারিত্বের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন কাজের ক্লান্তি দূর করে কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সকল সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকেই জালালাবাদ গ্যাসের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। কর্মকর্তাদের পরিবারবর্গের জন্য ছিল বিশেষ আড্ডা ও বিনোদনমূলক ব্যবস্থা। ছোট-বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দিনটিতে ভিন্ন মাত্রা যোগ করে। দিনশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।