admin
প্রকাশিত: 9:19 AM, August 27, 2026
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এ সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কুরআন থেকে মোতাসিন উদ দৌল্লাহ ও পবিত্র গীতা থেকে সুসমিতা সিনহার ভক্তিপূর্ণ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের প্রধান কাজী সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দীদার চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানের ‘গেস্ট অব অনার’ স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী বলেন, জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে সাফল্যের চূড়ান্ত পথ শেষ হয়ে যায় না; এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র। পরিবর্তনশীল বিশ্বে মেধার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও বিনয় বজায় রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আমাদের লক্ষ্য কেবল ভালো ফল অর্জন করা নয়, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন মেধার সাথে সৎ চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেম যুক্ত হয়।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি প্রফেসর ড. মো. দীদার চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অভিভাবকদের পক্ষে রিপন সূত্রধর এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে রোজয়ানা হালিম তাহিয়া ও অহনা সূত্রধর অনুভূতি ব্যক্ত করেন। শ্রেণি শিক্ষকদের মধ্য থেকে আইসিটি বিভাগের প্রধান ও প্রভাষক এস এম আবু সায়েম এবং জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহিয়ারা বেগম এবং বাংলা বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্য ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ