admin

প্রকাশিত: 8:27 AM, February 27, 2026

জিয়াউর রহমানকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদের জনক’ ঘোষণার দাবিতে সিলেটে গণস্বাক্ষর

জিয়াউর রহমানকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদের জনক’ ঘোষণার দাবিতে সিলেটে গণস্বাক্ষর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বাংলাদেশী জাতীয়তাবাদের জনক’ ঘোষণার দাবিতে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। গবেষণা ও আদর্শিক সংগঠন ‘জিয়া সংসদ’-এর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা ও আম্বরখানা পয়েন্টে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণ শুরু হয়। জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জিয়া সংসদ সিলেটের সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতার ঘোষক। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের এই স্বপ্নদ্রষ্টাকে জাতীয় স্বার্থেই রাষ্ট্রীয়ভাবে ‘বাংলাদেশী জাতীয়তাবাদের জনক’ হিসেবে স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।”

দাবির প্রতি সংহতি জানিয়ে স্বাক্ষর প্রদান করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জিয়া সংসদের সভাপতি ফিরোজ আহমদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সহ-সভাপতি ইউনুস আহমদ, মহানগর জিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও আজমল খান, জেলা কমিটির প্রচার সম্পাদক অলি আহমদ, জিয়া সংসদ নেতা আলহাজ্ব মোঃ ইয়াহিয়া খান এবং বশির আহমদ। সমাবেশে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জিয়াউর রহমানের অবদানকে যথাযথ মর্যাদা প্রদান করলে তা জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সহায়ক হবে। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ স্বাক্ষর প্রদান করে তাদের একাত্মতা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ

সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা ও ওরসের পবিত্রতা রক্ষায় এসএমপি’র মতবিনিময় সভা

সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা ও ওরসের পবিত্রতা রক্ষায় এসএমপি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক স্থীতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মহানগরীর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের

অপরাধের সাম্রাজ্য অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অপরাধের সাম্রাজ্য অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ