admin

প্রকাশিত: 1:24 PM, December 1, 2025

জৈন্তাপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতা কারাগারে

জৈন্তাপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতা কারাগারে

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিতাকে বান্দরবান জেলা থেকে র‍্যাবের সহযোগিতায় আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ১৩ বছর বয়সী কিশোরী আসামী হাসান আলীর মেয়ে। ৭/৮ বছর পূর্বে প্রথম স্ত্রী মারা গেলে হাসান আলি ২য় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ২৩ বছর বয়সী এক ছেলে ও ভিকটিম ওই কিশোরী রয়েছে।

গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হাসান আলী তার নিজের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করতে থাকেন। এক পর্যায়ে ওই কিশোরী তার দাদীকে বিষয়টি জানালে পরিবারের অন্য সদস্যরা হাসান আলীর প্রতি নজরদারি বৃদ্ধি করে।

সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা কিশোরী মেয়ের শয়নকক্ষ থেকে তার বাবাকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে হাসান আলী বাড়ী ছেড়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম হাসান আলী (৫৫)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে।

গত ২১ সেপ্টেম্বর ভিকটিম কিশোরীর বড়ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নিজের পিতাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলা রেকর্ড করে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রাখে।

গত শনিবার (২৯ নভেম্বর) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ এর সহয়তায় বান্দরবান সদর এলাকা থেকে আসামী হাসান আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসন আলীকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়।পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।