admin

প্রকাশিত: 4:16 AM, November 25, 2025

‘ডেঞ্জার জোন’ সিলেট: ভূমিকম্প প্রতিরোধে নেই প্রয়োজনীয় সক্ষমতা

‘ডেঞ্জার জোন’ সিলেট: ভূমিকম্প প্রতিরোধে নেই প্রয়োজনীয় সক্ষমতা

* বিশেষজ্ঞ জরিপে সতর্কবার্তা ৭০-৮০% ভবন ধসের ঝুঁকি
* ঝুঁকিপূর্ণ ভবন, অপরিকল্পিত নগরায়ণ ও সীমিত উদ্ধার সরঞ্জাম

দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল সিলেট দীর্ঘদিন ধরেই মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সক্রিয় ফল্ট লাইন, অতীতের ভূকম্পন ইতিহাস এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় সিলেটকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন থেকে যায় সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় সিলেট কতটা প্রস্তুত?

নগরীর বিভিন্ন এলাকায় ভবন কাঠামো পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ নির্মাণই ভূমিকম্প সহনীয় মানদণ্ড মেনে করা হয়নি। পুরোনো ভবনগুলোর গঠনগত দুর্বলতা, অযাচিত নগরায়ণ, ঘনবসতি এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এতে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, সিলেট প্রকৃতিগতভাবে “ডেঞ্জার জোন”-এ রয়েছে। ডাউকি ফল্টের নিকটবর্তী হওয়ায় অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়েছে। আর অপরিকল্পিত নগরায়ণ সিলেটকে আরও অরক্ষিত করেছে।

একই বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম জানান, সিলেট যে টেকটোনিক প্লেটে অবস্থিত, তা প্রতি ১০০ বছরে এক মিটার সরে যাচ্ছে। ফলে ভূমিকম্পের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

১৮৯৭ সালের ৮.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতির ইতিহাস রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, হাওর-বিল ভরাট করে, পাহাড়-টিলা কেটে নির্মাণকাজ চলতে থাকায় বিপদের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে ঘনঘন ছোট ও মাঝারি ভূমিকম্পে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিলেও নগরব্যাপী বাস্তবমুখী প্রস্তুতি নেই বললেই চলে।

জরুরি আশ্রয়কেন্দ্র, ওপেন স্পেস, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, আধুনিক উদ্ধার সরঞ্জাম—কোনো ক্ষেত্রেই সিলেট প্রস্তুত নয়। জনগণের মধ্যেও নেই সচেতনতা; অধিকাংশ মানুষই জানেন না ভূমিকম্পের সময় করণীয় কী।

এদিকে সিলেটে মাঝারি মানের ভূমিকম্প হলেও তার ক্ষয়ক্ষতি মোকাবিলার সক্ষমতা নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সেরও। সিলেট বিভাগের ৩৮ উপজেলার মধ্যে মাত্র ১৪টিতে ফায়ার স্টেশন রয়েছে। সেগুলোতে আবার তেমন কোনো যন্ত্রপাতি নেই।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেটের অনেক বহুতল ভবনই নির্মাণ করা হয়েছে অনুমোদনহীনভাবে। অলিগলির রাস্তাও সরু। ফলে আমাদের গাড়ি প্রবেশ করতে পারে না। এ ব্যাপারে নগর কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

প্রায় এক যুগ আগে বাংলাদেশ, জাপান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের যৌথ জরিপে সতর্ক করা হয়েছিল মাত্র ৫ মাত্রার ভূমিকম্প হলেও সিলেটের ৭০-৮০% ভবন ধসে পড়তে পারে। ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৮ হাজার কোটি টাকা, প্রাণহানি হতে পারে ৭/৮ লাখ মানুষ।

আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, ডাউকি, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটসহ কমপক্ষে ১০টি সক্রিয় ফল্ট সিলেট অঞ্চলে রয়েছে। ৬ মাত্রা বা তার বেশি তীব্রতার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের অভিমত, সিলেটে জরুরি ভিত্তিতে ভবন তদারকি, নগর পরিকল্পনা, উদ্ধার কাঠামো, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে না পারলে সামান্য মাত্রার ভূমিকম্পও ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।

গত চার-পাঁচ বছর থেকে কয়েক দফা ছোট ও মধ্যম ভূমিকম্প হওয়ায় সিলেটজুড়ে আতঙ্ক দেখা দেয়। ২০২১ সালে ঘনঘন ভূমিকম্পন অনুভূত হয়। দিনে ৫-৭ বারও ভূমিকম্প হয়েছে। এ নিয়ে সিলেটে নেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধারকাজ চালানোর মতো কোনো প্রস্তুতি ও সচেতনতা। যখনই ভূমিকম্প হয় তখন সক্রিয় হয়ে ওঠে সিলেট সিটি করপোরেশন। কিন্তু তারপর তা আবার আলোচনার আড়ালে চলে যায়।

সিসিক সূত্র জানায়, ২০১৬ সালে সবশেষ সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে জরিপ চালানো হয়েছিল। এতে ৩২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সেগুলো তখন ভেঙে ফেলার উদ্যোগও নেয়া হয়। তবে বিভিন্ন জটিলতায় সে কাজ এগোয়নি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার