admin
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ইনসাফ ঈদ পুনর্মিলনী ও যুব উদ্যোক্তা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন হলরুমে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তারুণ্যের শক্তি ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ বলেন, “সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও কর্মের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “সিলেটের যুব সমাজ অত্যন্ত মেধাবী। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা নামমাত্র সুদে দীর্ঘমেয়াদী ঋণ এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করছি। যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আমাদের দপ্তরের দরজা সবসময় খোলা।”
সংগঠনের সভাপতি ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আলী আহসান হাবিবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, সিলেটী পঞ্চায়েতের সভাপতি নাছির উদ্দীন আহমদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (সদর) মোঃ আব্দুল আহাদ, নিসচা সিলেট মহানগর সভাপতি এম ইকবাল হোসেন, সিলেট যুব উন্নয়ন পরিষদ সভাপতি আফিকুর রহমান আফিক, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য সিলেটের প্রতিটি ঘরে ঘরে একজন করে সফল উদ্যোক্তা তৈরি করা। আমরা খুব শীঘ্রই সিলেটে একটি স্থায়ী ‘উদ্যোক্তা ইনকিউবেশন সেন্টার’ চালু করার পরিকল্পনা করছি, যেখানে নবীনদের ব্যবসায়িক ও কারিগরি পরামর্শ দেওয়া হবে।”
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোঃ মুজাক্কির হোসেন, কামাল আলী গাজী, মোঃ শাহ আলম, কবি লিপি খান, আব্দুর রহমান, শারমিন কবির ও জেলি বেগম। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কয়ছর আহমদ কাওছার, ফারজানা রহমান তাসনিম, সদরুল ইসলাম নাছিম, নিজাম উদ্দিন ও জুয়েল আহমেদ।
সিলেটের বিভিন্ন নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীসহ শতাধিক যুবক এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাদের হাতে বিশেষ স্বীকৃতি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মধ্যাহ্নভোজ ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত