admin
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের কারসাজি রোধে পাম্পগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করায় পিছু হটেছে শক্তিশালী তেল চোর সিন্ডিকেট। তবে প্রশাসনের নতুন কিছু নির্দেশনায় হিমশিম খাচ্ছেন পাম্প মালিকরা, যা নিয়ে তাদের মধ্যে কিছুটা অস্বস্তিও বিরাজ করছে।
নজরদারিতে চোর সিন্ডিকেট নির্মূল অনুসন্ধানে জানা গেছে, নগরীর খোজারখলার ডিপো এলাকায় একটি শক্তিশালী তেল চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা ডিপো থেকে বের হওয়া গাড়ি থেকে তেল সরিয়ে কম মূল্যে কালোবাজারে বিক্রি করতো। সম্প্রতি ওই এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন ও প্রশাসনের নজরদারি বৃদ্ধির পর সিন্ডিকেটটি পিছু হঠতে বাধ্য হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ডিপো সংশ্লিষ্ট ও পাম্প মালিকদের মাঝে।
খোলা বাজারে তেল বিক্রিতে কড়াকড়ি সিলেট নগরীর অর্ধশতাধিক পেট্রোল পাম্পে সিএনজি গ্যাসের পাশাপাশি জ্বালানি তেল বিক্রি হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উৎপাদন খাতে প্রতিদিন কয়েক হাজার লিটার তেল খোলা বাজারে সরবরাহ করতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ খোলা বাজারে তেল বিক্রিতে অনুমোদনের নীতি গ্রহণ করেছে। এখন থেকে পুলিশ কমিশনারের কাছে যৌক্তিক কারণ দর্শিয়ে অনুমতিপত্র থাকলেই কেবল পাম্প মালিকরা খোলা তেল সরবরাহ করছেন।
রেশনিং ও নতুন নীতিতে অস্বস্তি মন্ত্রণালয় থেকে নিয়োজিত তদারকি কর্মকর্তার সাম্প্রতিক সিলেট সফরের পর তেল সরবরাহে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যেসব পাম্প মালিক গত বছরের তুলনায় নির্ধারিত সীমার বেশি তেল সংগ্রহ করেছেন, তাদের সরবরাহ কমিয়ে দেয়া হবে। পাম্প মালিকরা বলছেন, সরকারের পক্ষ থেকে রেশনিং তুলে নিলেও সরবরাহ কম থাকায় তারা বিপাকে পড়ছেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে না পারায় অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। মালিকদের দাবি, এই ‘আত্মঘাতী’ সিদ্ধান্তের ফলে অনেক পাম্প বন্ধ হওয়ার উপক্রম হতে পারে।
জরিমানা ও প্রশাসনের তৎপরতা গতকাল থেকে সিলেটের জেলা প্রশাসন পাম্পগুলোতে সরাসরি তদারকি শুরু করেছে। ম্যাজিস্ট্রেটরা পাম্পে গিয়ে তেল সংগ্রহ ও বিক্রির হিসাব খতিয়ে দেখছেন। এরই মধ্যে দক্ষিণ সুরমায় একটি পাম্পে হিসেবে অসামঞ্জস্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে পরবর্তীতে পাম্প মালিকদের আপত্তির মুখে বিষয়টি সুরাহা করা হয়েছে।
সিলেট জেলা সিএনজি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান জানান, সিলেটে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাম্প মালিকরা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছেন। তিনি বলেন, “পাম্প মালিকরা কোনো অনৈতিক কাজে জড়িত নন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে টিমওয়ার্ক হিসেবে কাজ করতে হবে।”
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ