admin
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–সিলেট–জগন্নাথপুর রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের গ্লাস ভেঙে পড়ে। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক বিকেল ৫টা পর্যন্ত ট্রাকের ভেতর আটকে ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশি তৎপরতায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।