admin
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত শনিবার মোগলাবাজার থানাধিন কোনারচর গ্রামের ওয়াহিদা মঞ্জিলের সামনে এই নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয়।
দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সমাজসেবক লয়লু আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, জেলা যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী।
সমাজসেবী ময়নুল ইসলাম ও সোহেব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোগলা বাজার বিএনপির সভাপতি আশিক আহমদ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোগলা বাজার থানা শ্রমিকদলের সভাপতি আশিক আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার মুরব্বিয়ান সহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩ শতাধিক পরিবার মধ্যে নগদ অর্থ বিতরণ করেন আয়োজক ও অতিথিবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা এবং এইচ এম নুরুল হক-ওয়াহিদার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন নৈখাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাসেদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীর দেশের সম্পদ, তারা দেশের বাহিরে থেকে ও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনিতি ও গরিব, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমুলক কাজে নিয়োজিত রয়েছেন। পবিত্র রমজান, ঈদ, বন্যা, করোনা ছাড়াও দেশের যে কোন দূর্যোগে প্রবাসীরা সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী তার নামিয় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ শাতাধিক দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা বলেন, যারা দেশ জাতী ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাদের মধ্যে অন্যতম এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বক্তারা তাঁদেরকে অনুসরণ করে প্রবাসী ও বাংলাদেশীরা সুবিদা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ