admin
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার নিখোঁজ হওয়ার ১৪ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১২ সালের ৩ এপ্রিল রাজধানী ঢাকা থেকে বন্ধু জুনেদসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন এই ছাত্রনেতা। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও আজ অবধি তাদের কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজের ১৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সিলেট নগরীর উপশহরস্থ দিনারের ছোট বোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিখোঁজ দিনার ও তার বন্ধুর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অপেক্ষার প্রহর শেষ হয়নি পিতার দিনারের পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছে যে, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে। ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে গুনতে কয়েক মাস আগে ইন্তেকাল করেন দিনারের পিতা। সন্তানের মুখ না দেখেই তার এই চলে যাওয়া পরিবারে শোকের ছায়া আরও গভীর করেছে। পরিবারের সদস্যদের আক্ষেপ, অন্তত সত্যটা জানার অধিকার তাদের আছে।
দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব, এবং জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ, আনোয়ার হোসেন মানিক, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, অলিউর রহমান শামীমসহ জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল এবং মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সুষ্ঠু তদন্তের দাবি দোয়া মাহফিলে বক্তারা বলেন, ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু জুনেদকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। দীর্ঘ ১৪ বছরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা অবিলম্বে এই গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজদের অবস্থান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ৩ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে দিনারের সন্ধান চেয়ে রাজপথে অসংখ্য আন্দোলন ও কর্মসূচি পালন করেছে সিলেট বিএনপি ও ছাত্রদল। তবে আজও দিনার ও জুনেদের ভাগ্যে কী জুটেছে, তা অজানাই রয়ে গেছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২