admin

প্রকাশিত: 6:57 AM, June 25, 2026

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে কেবল লুটপাট ও নিজেদের পকেট ভারী করার দুর্নীতিতে লিপ্ত ছিল। তারা দীর্ঘ প্রায় ১ বছর ক্ষমতায় থাকাকালে সিলেট নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাঘাট, ড্রেন ও অন্যান্য অবকাঠামোর বিন্দুমাত্র কোনো উন্নয়ন করেনি। জনগণের ট্যাক্সের টাকা উন্নয়নের নামে হরিলুট করা হয়েছে, যার খেসারত আজ নগরবাসীকে ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতার দুর্ভোগ দিয়ে দিতে হচ্ছে।

গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার থেকে মডেল স্কুল ছড়ারপার পর্যন্ত চলমান সমাপ্ত ও অসমাপ্ত রাস্তার উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির নির্বাহী সদস্য কাজী মহিবুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেখ আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নুনু এবং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সোহেল আহমদ ও লোকমান আহমদ প্রমুখ। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই