admin
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৯। গতকাল শনিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলারপাড় এলাকার একটি পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি একটি সাদা রঙের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৯৩ বোতল বিদেশী মদ পাওয়া যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২