admin

প্রকাশিত: 5:00 PM, March 12, 2026

ধর্মঘট প্রত্যাহার করে তেল উত্তোলনে সিলেটে পাম্প মালিকরা

ধর্মঘট প্রত্যাহার করে তেল উত্তোলনে সিলেটে পাম্প মালিকরা

স্টাফ রিপোর্টার:

সারা দেশে জ্বালানি তেলের রেশনিং ও সরবরাহ সংকটের মুখে অবশেষে নমনীয় অবস্থান নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহে কর্তনের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি। বিপিসির এই সিদ্ধান্তের পর ধর্মঘটের হুঁশিয়ারি থেকে সরে এসে ডিপো থেকে তেল উত্তোলনের ঘোষণা দিয়েছেন সিলেটের পেট্রোল পাম্প মালিকরা।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, বৈশ্বিক সংকটকালীন পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে গড় বিক্রির তুলনায় ১৫ শতাংশ কম তেল সরবরাহ করা হবে, যা আগে ছিল ২৫ শতাংশ।

বিপিসির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’ সিলেট বিভাগের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, ডিপো থেকে তেলের দৈনিক কোটা পুরোপুরি তুলে দিলে ভোক্তা পর্যায়ে কোনো ঘাটতি থাকবে না। আগামী রবিবার নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সিলেটের দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাম্প মালিকরা।

এর আগে গতকাল সকালে সিলেটের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে তেলের মজুত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মালিকরা। গত মঙ্গলবার তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, চাহিদা অনুযায়ী জোগান না দিলে বুধবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে। তবে বিপিসির নতুন নির্দেশনায় সেই সংকট আপাতত কেটে গেছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নতুন নির্দেশনা মোতাবেক এবং মজুত ও প্রদানের হার সমন্বয় করে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি আমদানিতে উদ্বেগ তৈরি হলে মার্চ মাসের শুরু থেকে যানবাহভেদে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছিল বিপিসি। মোটরসাইকেলে ২ লিটার ও ব্যক্তিগত গাড়িতে ১০ লিটারসহ বিভিন্ন যানে রেশনিং চালু করায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও অস্থিরতা তৈরি হয়। পাম্প মালিকদের দাবি ছিল, সরবরাহ উন্মুক্ত করে দিলে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরবে এবং ভিড় কমবে।

বিপিসি আরও জানিয়েছে, বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেলের পার্সেল দেশে আসছে এবং প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তা সব ডিপোতে পাঠানো হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সেল’ কাজ করছে। পাশাপাশি ভারত ও চীন থেকেও অতিরিক্ত ডিজেল আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ