admin

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে

ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার:

সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল শুক্রবার নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে উপস্থিত সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, একটি সর্বাঙ্গীণ উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সিলেটকে আমরা সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি সিলেট সদর উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই। নগরীর জলাবদ্ধতা নিরসন, সবধরনের সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহ সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন উপহার দেয়াই আমার আগামী দিনের কার্যক্রমের মূল লক্ষ্য।

খন্দকার মুক্তাদিও আরও বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীন মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীন মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদ প্রমুখ।

এদিকে বিকেল ৩টায় তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট রাইডার্স এসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেট রাইডার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও সিলেট রাইডার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল মোক্তাকিন খোকন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপ বেইজ রাইডার্স শেয়ারের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা। মতবিনিময় সভায় ১০টি এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

খন্দকার মুক্তাদির সন্ধ্যায় নগরীর মাছুদিঘীরপাড় মাঠ ও বালুচর দূর্গা বাড়ী পূজা মণ্ডপে স্বরসতী পূজা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, ইমরুল কয়েস ইমরান, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।