admin
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী জাকিয়া ইয়াসমিন। ‘সিলেট-১ আসনে যে জেতে, তারাই সরকার গঠন করে’ এমন প্রচলিত সমীকরণকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনে এখন মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিরামহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।
গত কয়েকদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় নারী কর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করছেন জাকিয়া ইয়াসমিন। গতকাল বিকেলে নগরীর আম্বরখানা, দরগাহ গেট ও মাজার সংলগ্ন এলাকায় তিনি সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন।
প্রচারণাকালে তিনি বলেন, সিলেটের মানুষ সবসময়ই পরিবর্তনের পক্ষে। খন্দকার মুক্তাদির আপনাদেরই সন্তান। এই এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যাচ্ছেন। দেশ ও দশের কল্যাণে ধানের শীষের জয় নিশ্চিত করতে আমি মা-বোনদের দুয়ারে দুয়ারে যাচ্ছি।
নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে তাঁর প্রচারণা। জাকিয়া ইয়াসমিনের এই ঘরোয়া ও পথসভাগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে সিলেট-১ আসনকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তার বিষয়ে খন্দকার মুক্তাদিরের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।
খন্দকার মুক্তাদিরের অনুপস্থিতিতেও বা তাঁর পাশাপাশি জাকিয়া ইয়াসমিনের এই সক্রিয় ভূমিকা স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ জাগিয়েছে। প্রচারণায় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।