admin

প্রকাশিত: 1:19 PM, November 23, 2025

ধানের শীষে প্রার্থিতা চান তৃণমূল, জনসমুদ্রে রূপ নিলো কালীগঞ্জ বাজার

ধানের শীষে প্রার্থিতা চান তৃণমূল, জনসমুদ্রে রূপ নিলো কালীগঞ্জ বাজার

মানিকপুর ইউনিয়ন বিএনপির ঐতিহাসিক জনসভা

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক জনসভা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ বাজারে আয়োজিত এই বিশাল সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাওছার আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন বলেন, “মানুষের ভাষা ও চাহিদা বুঝে রাজনীতি করে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অবস্থান সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন—কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি অয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী।

বক্তারা বলেন, “স্বাধীনতার পর জকিগঞ্জ–কানাইঘাটবাসী মাত্র একবার ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই জনপদে বিএনপিকে সংগঠিত করতে ১৭ বছর ধরে নিবেদিতভাবে কাজ করছেন মামুনুর রশীদ চাকসু মামুন। অতিথি পাখির মতো এসে নেতা হতে চায় যারা, তাদের মুখে জনসেবার কথা মানায় না।”

তারা আরও বলেন, মামুনুর রশীদ জকিগঞ্জ–কানাইঘাটের মানুষের হৃদয়ে এক প্রতীকে পরিণত হয়েছেন। ধানের শীষ প্রতীক যেন তাকে দেওয়া হয়—এ দাবি আজ তৃণমূলের। না দিলে নেতা ও প্রতীক দুটোই হবে মামুনুর রশীদ।

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

সভায় মামুনুর রশীদের প্রার্থিতা নিয়ে তৃণমূলের প্রবল সমর্থন ও দাবির স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার