admin
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
স্টাফ রিপোর্টার
সিলেট নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সবাইকে “ঈদ মোবারক” জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক এটাই প্রত্যাশা।
সিসিক প্রশাসক আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নগর পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, সিলেটকে একটি উন্নত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে