admin

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

নগর উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

নগর উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নগরের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। গতকাল শুক্রবার সিলেট নগরে বিভিন্ন সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরও বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নাগরিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
প্রশাসক সবাইকে নগর পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বিকেলে নগরীর একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, পরিচালক মাওলানা খলিলুর রহমান ও গাজী নাসির।

এরপর সিসিক প্রকাশক সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল, সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কিরা’আতুল কোরআন পরিষদ এবং ফেঞ্চুগঞ্জে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।

ফেঞ্চুগঞ্জে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের মাহফিলে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথির বক্তব্য দেন এসএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আশরাফুল ইসলাম।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা