admin
প্রকাশিত: 2:22 PM, November 24, 2025
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের নবীগঞ্জ দরুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে।
গত ২০ নভেম্বর বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন কমিটিতে মরহুম হাজী দিদার বখত চৌধুরী ও জেলা শ্রেষ্ঠ জয়িতা রত্নগর্ভা জননী রহিমুন্নেসা চৌধুরীর বড় পুত্র মোঃ সেলিম আহমদ চৌধুরীকে সভাপতি করা হয়েছে। মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমেদ দায়িত্ব পেয়েছেন সদস্য সচিব হিসেবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দাতা সদস্য মোঃ সাহেদ আহমদ, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল মন্নান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রুজিনা বেগম
অভিভাবক সদস্য মোঃ ওয়ালিদুর রহমান, হাজী মোঃ মাসুক আহমদ, কামরুল ইসলাম ও তাজুল ইসলাম।
প্রজ্ঞাপনে জানানো হয়, অনুমোদনের ৩০ দিনের মধ্যে কমিটির প্রথম সভা আয়োজন করতে হবে এবং ওই সভায় একজন শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী সদস্য কো-অপ্ট করে বোর্ডকে অবহিত করতে হবে। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদের মধ্যে বিধি অনুযায়ী পরবর্তী নিয়মিত কমিটি গঠন করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতি সেলিম আহমদ চৌধুরী একজন শিক্ষিত ও সফল উদ্যোক্তা। তিনি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। তার ভাই রিমন আহমদ চৌধুরী স্থানীয়ভাবে একজন জনপ্রিয় উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচিত।
সেলিম আহমদ চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও আশা জাগিয়েছে। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মান, অবকাঠামো ও সার্বিক উন্নয়ন নতুন মাত্রা পাবে।
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের কৃষি ক্ষেত্রে বিশাল সম্ভাবনা লুকায়িত আছে। এই
নীরব প্রশাসন ও রাজনৈতিক মহল সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র
সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা চাঞ্চল্যকর
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস হেলপার রিপন আহমদ হত্যা মামলায় চার আসামিকে অব্যাহতির পুলিশের সুপারিশ খারিজ করেছেন আদালত। বাদীপক্ষের নারাজির
হবিগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার ও হবিগঞ্জে নদীতীর রক্ষা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের