admin

প্রকাশিত: 5:31 AM, August 26, 2026

কৃষি ক্ষেত্রে সিলেটে বিশাল সম্ভাবনা লুকায়িত রয়েছে: খন্দকার মুক্তাদির

কৃষি ক্ষেত্রে সিলেটে বিশাল সম্ভাবনা লুকায়িত রয়েছে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের কৃষি ক্ষেত্রে বিশাল সম্ভাবনা লুকায়িত আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হলে সিলেটের কৃষি হবে সমৃদ্ধ ও বাণিজ্যিক কৃষি, যা সারা দেশের অর্থনীতিকে করবে সমৃদ্ধ। মাটির ধরণের উপর ভিত্তি করে ম্যাপিং করার মাধ্যমে স্থানভেদে নির্দিষ্ট ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সিলেটের কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রথমে সমস্যাগুলোকে চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করতে হবে। একই সঙ্গে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে জোর দিতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আয়োজিত ‘সিলেটের কৃষি সম্প্রসারণ: বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় সিলেটের কৃষিতে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান।

সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের শীর্ষ ব্যক্তিবর্গ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে