admin
প্রকাশিত: 1:09 PM, March 3, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাসেসমেন্ট ও কর আদায় শাখার একদল কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব কর্মকর্তাদের দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন করা হলেও সংশ্লিষ্টরা এখনও রয়েছেন বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি গঠিত হলেও অদৃশ্য কারণে প্রতিবেদন দাখিল করা হয়নি, বরং অভিযুক্তদের রক্ষায় তৎপর রয়েছে একটি প্রভাবশালী চক্র।
অভিযোগের তীর সিসিকের প্রধান অ্যাসেসর মো. আব্দুল বাছিত, অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু, অ্যাসেসর কবির উদ্দিন চৌধুরী এবং সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলমের দিকে। অনুসন্ধানে জানা গেছে, তারা একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে বিগত সময়ে হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়া এবং রাজস্ব তছরুপের মাধ্যমে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছেন। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর এপিএস শহীদ চৌধুরীর সাথে এই সিন্ডিকেটের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নগরভবনের লোকমুখে মুখে। মূলত ওই প্রভাব কাজে লাগিয়েই তারা মাস্টার রোলে নিয়োগসহ বিভিন্ন খাতে অবৈধ অর্থ বাণিজ্য চালিয়েছেন।
গত ৪ জুলাই সিসিকের তৎকালীন সচিব আশিক নূরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ অবধি তা আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটির এক সদস্য নিজেই এই দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। কমিটির প্রধান বদলি হয়ে যাওয়ায় পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে। সচেতন মহলের মতে, সচিবের কার্যালয়ে বসে দায়সারা তদন্তের নামে মূলত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চালানো হয়েছে।
সিলেট নগরীতে এই কর্মকর্তাদের বিলাসবহুল বাড়ি ও বিশাল ভূসম্পত্তির খবর এখন নগরবাসীর মুখে মুখে। স্বল্প বেতনে চাকরি করে কীভাবে তারা এতো বিত্ত-বৈভবের মালিক হলেন, তা নিয়ে জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, আব্দুল বাছিত ও আকতার সিদ্দিকী বাবলু সম্পর্কে শ্যালক-দুলাভাই। এমনকি বাছিতের আপন ভাতিজাও একই শাখায় কর্মরত। একই বিভাগে এমন ‘পরিবারতন্ত্র’ কায়েম থাকার পরও রহস্যজনকভাবে তাদের বদলি করা হয়নি।
বারবার সংবাদ প্রকাশ এবং শহীদ মিনারের সামনে মানববন্ধন হওয়ার পরও সিসিক কর্তৃপক্ষের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ। তবে সিটি করপোরেশনের বর্তমান নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কিছু সাহসী পদক্ষেপ নেওয়ায় জনমনে আশার সঞ্চার হয়েছে। নগরবাসীর প্রত্যাশা, দুর্নীতির এই ‘খুঁটির জোর’ উপড়ে ফেলে প্রশাসকের নেতৃত্বে দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।