admin
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেটের বাগবাড়িস্থ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুর কাদির।
স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: বদরুল ইসলাম এবং নাহিদা জাহানের যৌথ পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্করের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো: নুরুল ইসলাম, সহকারি পরিচালক প্রভাকর কওয়ালী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: এনামুল হক চৌধুরী সুহেল, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাশ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম, জালাল উদ্দিন শামীম, পিডিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: শামছুল ইসলাম, ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা দেবী, মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান, রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রিয়া ও ঋতুর দল।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: দিদারুল ইসলাম নয়ন এবং গীতা পাঠ করেন জয়ী রানী দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে সিদ্দিকা রহমান, এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সাজন আহমদ এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয় শিক্ষক মো: ইউছুপ মিয়া মিলন বক্তব্য রাখেন। দিনব্যাপী শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। বিজ্ঞপ্তি
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ