admin
প্রকাশিত: 3:00 PM, April 9, 2026
সিলেটে কর্মরত পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ওয়েসিস হসপিটাল লিমিটেড ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত রবিবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এসএমপিতে কর্মরত সকলেই ওয়েসিস হসপিটালে আধুনিক চিকিৎসা, সার্জারি ও ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, পুলিশ সদস্যরা বিভিন্ন সেবায় উল্লেখযোগ্য ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজি ও ইমেজিং সেবায় ৩০ শতাংশ (কিছু নির্দিষ্ট পরীক্ষা ব্যতীত), হাসপাতালে ভর্তি সেবায় ৩০ শতাংশ এবং ডেন্টাল কনসালটেশনে ৫০ শতাংশ ছাড়। এছাড়া কর্পোরেট স্বাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজ সুবিধাও থাকবে।
এমওইউ’র আওতায় ২৪ ঘণ্টা জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, আইসিইউ, ডায়ালাইসিস, কার্ডিওলজি, নিউরো, গাইনি, শিশু, অর্থোপেডিকসসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সেবা প্রদান করা হবে। পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা এবং কর্পোরেট ডেস্ক সেবাও নিশ্চিত করা হবে।
চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য কঠোরভাবে গোপন রাখা হবে এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে।
এই চুক্তিতে ওয়েসিস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হাসান সিদ্দিকী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।