admin
প্রকাশিত: 10:55 AM, June 21, 2026
পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করার জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলনে বক্তারা দেশের সুষম উন্নয়নের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সকল বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহনের আহবান জানান।
পূজা পরিষদ শাহপরান থানা সভাপতি বীরেশ দেবনাথ এর সভাপতিত্বে ও করেন পলাশ চক্রবর্তীর পরিচালনায় খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডি রুমু, হারাধন দেব প্রভাষ, এড: অরবিন্দ দাশগুপ্ত বিভু, দীপক কুমার দাস, রকি দেব, ধীরেন্দ্র ধর, নন্দন পাল, অপন দাস, প্রহল্লাদ দেবনাথ , রাজীব দে চৌধুরী, মনোরঞ্জন বিশ্বাস, লিটন কর, বিশ্বজিত দাশ, কৌশিক দেব নাথ, মলয় বৈদ্য,অসীত রায়, শান্তনু প্রসাদ, রাজীব পাল, নগেন্দ্র দেব নাথ, ধনঞ্জয় নাথ,নান্টু দেব নাথ, অরুণ পাল, বিভাস দে কানু,পলাশ চক্রবর্তী,প্রণয় সিংহ,আনন্দ পাত্র, সুশীল বিশ্বাস, বীরবল মুন্ডা, উওম গোয়ালা, নিখিল পাত্র, গনাই পাত্র প্রমুখ প্রমুখ।
সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদে বীরেশ দেবনাথ কে সভাপতি ও পলাশ চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করার মধ্য দিয়ে সম্মেলন সম্পন্ন হয়।
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫