admin

প্রকাশিত: 4:55 PM, April 8, 2026

প্রথম দিন অজিত দোভালের সঙ্গে, সিরিজ বৈঠক আজ

প্রথম দিন অজিত দোভালের সঙ্গে, সিরিজ বৈঠক আজ

সিলেটের সংবাদ ডেস্ক:

তিন দিনের সরকারি সফরে গতকাল বিকালে ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দিল্লিতে নেমেই সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ সারা দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলার এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। গতকাল দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশানর রিয়াজ হামিদুল্লাহ ও ফার্স্ট সেক্রেটারি মাহমুদুল হক। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারতে গেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা। দিল্লিতে নেমেই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় সেবাতীর্থে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তাঁরা নৈশভোজে অংশ নেন। বৈঠকের বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক বিষয়ও ছিল।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকেই সফরসূচি প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের আগে ভারত সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূচিতে বলা হয়েছে, সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলার, সাড়ে ৫টায় আকবর রোডে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পররাষ্ট্র শাখার চেয়ারম্যান বিজয় চৌথালিয়ার সঙ্গে বৈঠক করবেন। তবে সফরসূচিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়নি।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।