admin
প্রকাশিত: 6:55 AM, May 20, 2026
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ মে অনুষ্ঠিত অস্ত্রোপচারে অতিথি সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈম।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রবণপ্রতিবন্ধী রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কক্লিয়ার ইমপ্লান্ট একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে বহু রোগী নতুনভাবে শব্দ শোনার সুযোগ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হচ্ছেন।
চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এ ধরনের বিশেষজ্ঞ সহযোগিতা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচারে অভিজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণ রোগীদের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করছে।
উল্লেখ্য, ডা. নূরুল হুদা নাঈম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্বব্রত আছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ১৪৫ জন জন্মবধির শিশুর সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন হয়েছে। যাদের অধিকাংশই বর্তমানে স্বাভাবিকভাবে শব্দ শুনতে ও কথা বলতে সক্ষম হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সিলেটসহ দেশের ইএনটি সার্জারি অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হিসেবে সুপরিচিত।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক