admin

প্রকাশিত: 6:44 AM, May 24, 2026

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের পেশাগত  নীতি-নৈতিকতা বিষয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের পেশাগত  নীতি-নৈতিকতা বিষয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার  বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত সদস্য ও ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (উপ-সচিব) মোঃ আব্দুস সবুর।
এ কর্মশালায় সারা দেশ থেকে প্রায় ৫১জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। সিলেট থেকে এ সেমিনার ও কর্মশালায় অংশ গ্রহণ করেন ৬জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন- সুনির্মল সেন, মোশারফ হোসেন খান (অমিত), আব্দুল মুক্তাদির, শাহাদাত হোসেন চৌধুরী, শাহিন আলম, শহিদ আহমদ খাঁন সাবের।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই, পেশাগত নীতি-নৈতিকতা অনুসরণ এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে।
সেমিনারে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, পেশাগত দায়িত্ববোধ এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। এছাড়া সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ভূমিকার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত একটানা সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। শুরুতেই পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সাংবাদিকদের কর্মশালার অনুষ্ঠানের শুরু হয়।

সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ