admin
প্রকাশিত: 12:22 PM, August 1, 2026
বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি চলাচলের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি এ.এইচ.এম নুরুল হুদা (নাহাজ), সাধারণ সম্পাদক সুমন আহমেদ সানী, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাছান ফারুকী এবং কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে পর্তুগালে প্রচুরসংখ্যক বাংলাদেশী প্রবাসী বসবাস করছেন এবং তাঁরা নিয়মিত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। পর্তুগালে এখনো প্রচুর বাংলাদেশী শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগিজ ভিসা অফিস না থাকায় সাধারণ ইচ্ছুক শ্রমিকরা সহজে সেখানে যেতে পারছেন না।
বর্তমানে বাংলাদেশীদের পর্তুগালের ভিসার জন্য ভারতে যেতে হয়, যা চরম জটিলতা, হয়রানি ও বাড়তি অর্থ খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে সরাসরি ভিসা অফিস চালু হলে সহজে প্রবাসীরা পর্তুগাল যেতে পারবেন, যা দেশের বৈদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
বিবৃতিতে সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে বলা হয়, সিলেটে অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে ওঠানামা ও যাত্রী পরিবহনের সুযোগ দিতে হবে। এর ফলে সিলেট বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রবাসীদের যাতায়াত সহস্রগুণ সহজ হবে।
পর্তুগাল গণদাবি পরিষদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। প্রবাসীদের সুবিধার্থে ও দেশের অর্থনৈতিক স্বার্থে এই দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।