admin
প্রকাশিত: 9:12 AM, January 22, 2026
বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর পক্ষ থেকে গত ২০ জানুয়ারি, গত মঙ্গলবার রাত ৮ টায় জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসা, কুশিঘাট, মারকাযুল কোরআন রায়নগর এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চাষনীপীর রোড, আম্বরখানা, সিলেট এই তিনটি প্রতিষ্ঠানের এতিমদের মধ্যে ১০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক বিভাস রায়, যুগ্ম সম্পাদক মোঃ শাহ-আলম রাফি, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোঃ মুহিবুর রহমান, কো-অপ্ট সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, সদস্য- মোয়াজ্জেম হোসেন লনি, জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ নাসির উদ্দিন, মারকাযুল কোরআন সিলেট-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফিজ ক্বারী আব্দুস শহিদ প্রমুখ।
উক্ত শীত বস্ত্রে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদ থেকে পাঠানো ৩০টি কম্বল। এতে আরোও সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান, সম্পাদক বিভাষ রায়, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও বেকা সিলেট ইউনিটের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য তোয়াহা চৌধুরী, সদস্য মাহদী হাসান।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের