admin
প্রকাশিত: 5:15 AM, May 10, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতি সন্তান রাশেদা বেগম। গত ৭ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নির্বাচনে বার্মিংহামের নিউ টাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাশেদা বেগম পেয়েছেন ৮৮৬ ভোট। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির হান্নাহ মোহাম্মদ ও লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী রাশিয়া খাতুন যথাক্রমে ৩৪৮ ও ৩৭০ ভোট পান। অন্যান্য প্রার্থীরা লড়াইয়ে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। নিউ টাউন ওয়ার্ডটি মূলত এশিয়ান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, যেখানে লেবার পার্টির দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য রাশেদা বেগমের এই বিজয়ের মাধ্যমে আরও সুসংহত হলো।
রাশেদা বেগম ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জীতু মিয়ার বড় মেয়ে। তিনি উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ফারুক মিয়ার ভাতিজি এবং খুজগীপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রউফ মাস্টারের পুত্র রুমানের সহধর্মিণী।
রাশেদা বেগমের বিজয়ের খবর এলাকায় পৌঁছালে ওসমানীনগর ও উমরপুর ইউনিয়নবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই বিজয় বিলেতের মাটিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান রাজনৈতিক সক্ষমতারই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, এবারের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে সামগ্রিকভাবে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে কাউন্সিল বর্তমানে “হাং কাউন্সিল” বা “নো ওভারঅল কন্ট্রোল” অবস্থায় রয়েছে। এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও রাশেদা বেগমের জয় লেবার পার্টির জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
মৌলভীবাজার প্রতিনিধি: প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে গতকাল সোমবার সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল