admin
প্রকাশিত: 4:16 PM, March 3, 2026
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কয়েছ আহমদ (৩০) নামে এক অটোরিক্সা (সিএনজি) চালক নিহত হয়েছেন। গত রবিবার রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোরিক্সা (সিএনজি) এ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংশ্লিষ্ট এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চালক কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। সে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর মাদ্রাসাবাজার শাখার সদস্য।
জানা গেছে, ঘটনার সময় কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর আসার পথে সিলেটগামী আরেকটি অটোরিক্সা (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।