admin

প্রকাশিত: 12:04 PM, January 24, 2026

বিএনপি’র পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে : এম নাসের রহমান

বিএনপি’র পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে : এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি আগামীতে গ্রামীণ জনগণের জন্য কী করবে সেজন্য অভিনব দু’টি সিস্টেম চালু করার পরিকল্পনা আমাদের দলের চেয়ারম্যান নিয়েছেন। এখন এ পরিকল্পনা দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের মাথা নষ্ট হয়ে গেছে। গতকাল বিকালে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৩, ৪ ও ৫নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এম নাসের বলেন, বিএনপি’র পরিকল্পনার একটি হলো কৃষক কার্ড। অন?্যটি হলো ফ্যামেলি কার্ড। কৃষক যারা আছেন তারা অত্যন্ত সুলভ মূল্যে বীজ, সার, কীটনাশকসহ চাষাবাদের সঙ্গে প্রয়োজনীয় আরও আনুষঙ্গিক জিনিস পাবেন। যাতে ১০০ টাকার দ্রব্য ২০-২৫ টাকায় পাওয়া যাবে। বাকি টাকা সরকার ভর্তুকি দেবে এবং কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সহজ শর্তে ঋণ পাবেন। তিনি বলেন, আপনার যে ফসলাদি হবে এ ফসল বিক্রি করে আপনি যেমন এক বিঘা জমিতে ২০ মণ ধান হবে। আপনি ২০ মণ ধানে ২০ হাজার টাকা পাবেন। আর এ ফসল ফলাতে আরও আপনার ৫ হাজার টাকা খরচ হবে। এই মোট ২৫ হাজার টাকার বীমা কিনবেন মাত্র ৪-৫শ’ টাকায়। হয়তো আরও কম হতে পারে। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এ বীমা হলো কোনো কারণে ঝড়, তুফান, বন্যা, খরা বা রোগে যদি ফসল নষ্ট হয়ে যায় তখন আপনার বীমার বিপরীতে ২৫ হাজার টাকা বীমা কোম্পানি দিয়ে দেবে। বিএনপি’র এ প্রার্থী বলেন, ফ্যাসিলি কার্ড একেকটি পরিবারের মহিলাদের নামে হবে। আপনাদের স্ত্রীর নামে ছবিসহ। এই পরিকল্পনার নাম হচ্ছে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। আড়াই হাজার টাকার ভুষিমালের জিনিস একটি নির্ধারিত দোকান থেকে প্রতি মাসে ফ্রি দেয়া হবে। এখানে কেউ কেউ বলে টাকা দিতে হবে এটা ভুল কথা। কোনো টাকা দিতে হবে না।

তিনি বলেন, এখানে আড়াই হাজার টাকার মূল্যের দাম নির্ধারিত থাকবে। এখানে আপনার কম-বেশি করার সুযোগ নেই। এখন আমাদের প্রতিদ্বন্দ্বীরা এসব নিয়ে নানা অপপ্রচার করছে। নাসের রহমান বলেন, আমাদের জামে মসজিদের যেসব ইমাম ও মুয়াজ্জিনগণ আছেন তারা মাসিক বেতন পাবেন। দুই ঈদে বোনাস পাবেন। তারা সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা পাবেন। একইভাবে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এমনটি প্রযোজ্য হবে। এর পরে খালকাটা কর্মসূচি আবার চালু হবে। সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল কাটা হবে। এ খাল কাটা হবে ফসল উৎপাদনের জন্য। দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার জন্য। এ বিএনপি নেতা বলেন, এসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেতে হলে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারি মা-বোনসহ ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী নির্বাচন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কোনো মহিলা যেন বাদ না যা। কারণ মহিলা অর্ধেক ভোটার। আর মহিলাদের নব্বই শতাংশ ভোট হলো ধানের শীষের। সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সদর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক বদরুল আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া