admin

প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি মনোনীত প্রার্থী: খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি মনোনীত প্রার্থী: খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। খন্দকার মুক্তাদির সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে এক উঠান বৈঠকে এ কথা বলেন।

মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও জুম্মান আহমদ এবং কাশেম আহমদের যৌথ পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর, মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে যোগদান করেন।

এসময় আরো উপস্থিতি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদসা আহমদ, ওয়ারিছ আলী। এদিকে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।