admin
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিজেকে নিবেদিত করতে হবে। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না কেউ, অভিজ্ঞতা সম্পন্ন এ রকম কোনো রাজনৈতিক দল নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিশেষ করে কৃষদের পাশে দাঁড়ানো জরুরি। তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, সামনে আমাদের অনেক কাজ করতে হবে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাজগঞ্জ ও পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে রফতানির উদ্যোগ নেওয়া হবে। যুবকদের দক্ষ করে তোলার জন্য আইটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান আরো বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ৫ আগস্টে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখা মাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’। কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখিনি। ৫ আগস্ট যারা পালিয়েছে, তারা তলে তলে মিশে ছিলো।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীগণ। এ সময় তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনা আসনের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরাসহ লক্ষাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে জনসভা শেষে তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার জন্য রওনা দেন। এদিকে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল এবং আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব